রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

কুমিল্লা কোতয়ালী থানার মাদ-কবিরোধী সমাবেশ ও বিশেষ অভি-যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ, র‌্যালি ও বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ জনকে সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কোতয়ালী থানাধীন কুসিক ৩ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন্সের বিপরীতে ডেইলি শপের সামনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কোতয়ালী থানা পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসী অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে বিকেল সাড়ে ৫টায় ঝাউতলা সড়কে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।
বিশেষ অভিযানে উদ্ধার ইয়াবা ও ট্যাপেন্টাডল

একই দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

অভিযানে পাথুরিয়াপাড়া লস্করপুকুরপাড় এলাকা থেকে মো. জনির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া রাজগঞ্জ বাজারসংলগ্ন ইউসুফ হাই স্কুলের পাশে নির্মাণাধীন ১৪ তলা রাজ্জাক টাওয়ারের চতুর্থ তলার ছাদ থেকে মো. সিয়াম, রাকিব হাসান, মো. আব্দুল সামির নিহাব ও মো. আতিকুর রহমান কাজলের হেফাজত থেকে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সংক্ষিপ্ত বিচারে ৭ জনের কারাদণ্ড

মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার পরিচালনা করেন।

আদালতের রায়ে—
২ জনকে ১৫ দিন সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা,

৩ জনকে ১ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা,

১ জনকে ২ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা,

এবং ১ জনকে ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনায় জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে সংক্ষিপ্ত বিচার কার্যক্রমকে কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin