রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মা-মলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

​
পটিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের পটিয়ায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজে বাধা, চাঁদা দাবি এবং পরবর্তীতে মিথ্যা সংবাদ প্রকাশ করে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পটিয়া) লোকমান হাকিমের আদালতে ব্যবসায়ী আব্দুল মোতালেব চৌধুরী (৭৬) বাদী হয়ে ফৌজদারি অভিযোগ মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্শেদ দিয়েছেন।

​এজাহারে উল্লেখ করা হয়, বাদী তাঁর নিজ গ্রামের বাড়িতে ‘আবদুল মালেক ও আবদুল মোতালেব চৌধুরী জামে মসজিদ’ নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ ও সড়ক নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আসামি: হাবিব উল্লাহ, মোহাম্মদ রফিক উল্লাহ ও মো: আশেক কাজে বাধা প্রদান করে। এসময় তারা বাদীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

সর্বশেষ ​গত ০৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বাদী চন্দনাইশে একটি কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে পটিয়া বাস স্টেশন এলাকায় বাদী যাত্রা বিরতি করেন। সেখানে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন ও মোহাম্মদ রফিক ব্যবসায়ী আবদুল মোতালেবের পথরোধ করেন। এ সময় মামলার বাদীর বিরুদ্ধে নানা অভিযোগ আছে মর্মে উল্লেখ করে সাংবাদিক নুর হেসেন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মানহানির হুমকি দেয়। পরবর্তীতে দৈনিক ইনকিলাব পত্রিকায় ১০ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশ করা হয়। তাতে অভিযুক্তের বক্তব্য নেয়া হয়নি এবং এক পক্ষের অভিযোগের উপর ভিত্তি করে মানহানীকর সংবাদ প্রকাশ করেন। বাদীর দাবি বিচারাধীন যে জমি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সে জমির সাথে বাদী কোন সম্পৃক্ততা নাই এবং তিনি মালিক নন। এরপরও বিচারাধীন বিষয়ে অনুসন্ধান না করেই সংবাদটি প্রচার করা হয়েছে।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন-এডভোকেট শাহীনা আকতার। এ সময় এডভোকেট সুমন শীল ও মুর্শেদ চৌধুরী শুনানিতে অংশ নেন।

আদালত শেষে বাদী এক ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।

মহিউদ্দীন চৌধুরী
পটিয়া,চট্টগ্রাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin