রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ  সোমবার ১৪ই সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকার সময় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

 মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার  ফরহাদ হোসেন খাঁন। 

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী  মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোফাজ্জল হোসেন সরকার, আর.আই. পুলিশ লাইন্স নীলফামারী।

মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেডের কিট সামগ্রী পরিদর্শন করেন। 

কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী;  ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী;  এ,কে,এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী; আব্দুল্লাহ আল মাহমুদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin