
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৪ সেপ্টেম্বর রোজ সোমবার শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় ২০২৬- ২০২৭ অর্থ বছরের জুলাই – সেপ্টেম্বর প্রান্তিকে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মাঝাপাড়ায় জেলা তথ্য অফিস, নীলফামারী এর আয়োজনে “উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন,নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ,মাদক প্রতিরোধ,মশাবাহিত রোগ তথা ডেঙ্গু প্রতিরোধ,মাতৃস্বাস্থ্য, হামের টিকাদান কর্মসূচি, শিশুর যত্ন এবং সরকারের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজীব ইসলাম, ঘোষক,জেলা তথ্য অফিস, নীলফামারী।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।