রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা, বিভিন্ন প্রতিষ্ঠান সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদার, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, শিক্ষক আলাউদ্দিন আলাল, পৌরসভার বাজার পরিদর্শক মোতালেব হোসেন, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, হেলাল প্রামানিক,ছাত্রদল নেতা এস এম আফতাব আহমেদ, আব্দুস সবুর জয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এমপি সেলিম রেজা হাবিব বলেন, দলীয় নেতাকর্মীসহ পাবনা-২ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের এই ভালবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। পাবনা-২ নির্বাচনী এলাকার মানুষের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ কওে যাব উল্লেখ করে তিনি আরও বলেন দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পেঁৗছে দিতে হবে। এর আগে এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার পর গত শুক্রবার প্রথমবার তার নিজ নির্বাচনী এলাকায় আগমন করলে তঁাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামের কৃতি সন্তান , সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে ভুগেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।দলীয় নেতাকর্মীসহ পাবনা-২ নির্বাচনী এলাকার জনসাধারণ জানান , বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা তৃণমূল থেকে উঠে আসা জ্যেষ্ঠ ও জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করায় সর্বস্তরের মানুষ তঁাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সুজানগর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin