রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী SRHR প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্ষম করে তুলতে ঝালকাঠির শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী SRHR প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ঝালকাঠির বাস্তবায়নে ‘পরিবর্তনের রাজনীতি—কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ প্রকল্পের আওতায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন অএ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আশীষ কুমার মিস্ত্রী, উপস্থিতি ছিলেন অএ প্রতিষ্ঠানের অনান্য শিক্ষক মন্ডলী, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুনজিলা উপজেলা সমন্বয়কারী দ্যা হাঙ্গার প্রোজেক্ট, ঝালকাঠি সদর,উপস্থিত ছিলেন -সাথী আক্তার ইউনিয়ন সমন্বয়কারী,শেখেরহাট ও গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, পুষ্টি, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ, নিরাপদ আচরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন দলীয় কার্যক্রম, প্রশ্নোত্তর, উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায় এবং প্রচলিত ভুল ধারণা ও সংকোচ কাটিয়ে ওঠার বিষয়ে উৎসাহিত হয়।
প্রশিক্ষকরা বলেন, বয়ঃসন্ধিকাল কিশোর-কিশোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা না থাকলে তারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগে কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সঠিক জ্ঞান, সচেতনতা ও নিজের অধিকার সম্পর্কে ধারণা থাকলে কিশোরীরা বাল্যবিবাহসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে SRHR বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, নিজের অধিকার সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনের সময় উপযুক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে আয়োজকরা জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগের পাশাপাশি সহপাঠী, পরিবার ও সমাজের অন্যান্য কিশোর-কিশোরীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin