রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি চরিত্রবান, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- মুজিবুর রহমান এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষক কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় কলেজের অডিটারিয়ামে অনুষ্ঠিত এ সভায়

মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ মোঃ নাইমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডির সভাপতি ইসরাত জাহান, এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র গঠন ও মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোরআন শুধু মুখস্থ করলেই হবে না, এর অর্থ ও মর্ম অনুধাবন করতে হবে। নিয়মিত কোরআন অধ্যয়ন, নামাজ আদায় এবং কোরআন-সুন্নাহর শিক্ষা জীবনে বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষকের আচরণ ও জীবনাচরণ শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলে। শিক্ষকরা নিজেদেরকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে শিক্ষার্থীরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি চরিত্রবান, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

এ সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান আরও বলেন, মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ করার কথা উল্লেখ করেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তাই দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের জীবনের জন্যও প্রস্তুতি নিতে হবে। কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের চেষ্টা করতে হবে।

কলেজ অধ্যাপক কামরুজ্জামান
সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আমীর কলেজ অধ্যাপক আব্দুল খালেক,
মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য,
মোঃ সাদেকুল ইসলাম।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin