রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

যশোর মদ, সিরাপ ও চো-রাচালানী পণ্যসহ পৌনে দুই লাখ টাকার মালামাল জ/ব্দ করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ০৮ বোতল বিদেশী মদ, ০৮ বোতল স্কাপ (ESCUF) সিরাপ, ১৫টি ভারতীয় শাড়ী, ০২ প্যাকেট ফুসকা এবং ০৫টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি দল নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

​তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান চক্রকে নির্মূল করতে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin