রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুরে পুলিশের বিশেষ অভি-যান: অবৈধ ২০ বোতল কোডিন যুক্ত কফ সিরাপসহ চিহ্নিত মা-দক কা-রবারি গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর ( ঝিনাইদহ (সংবাদদাতাঃ-

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ কোডিন যুক্ত কফ সিরাপসহ মোঃ রেজাউল করিম (৫০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।

গতকাল (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ১৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি সংগীয় ফোর্স নাটিমা ইউনিয়নের ইদ্রাকপুর হাট মান্দারতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইদ্রাকপুর এলাকার নিজ বসতবাড়ির উঠান থেকে মোঃ রেজাউল করিম (৫০) আসামিকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০০ মিলিলিটারের ২০ বোতল (মোট ২০০০ মি.লি.) অবৈধ ‘WINCEREX’ কফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ টাকা।
পুলিশি তথ্য যাচাইয়ে দেখা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও ঝিনাইদহ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা (মামলা নং-২১, তারিখ: ২৫/০১/২০১৫) রয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় নিয়মিত মামলা (মামলা নং-১৮, তারিখ: ১৩/০৯/২০২৬) রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin