রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মধুপুরে ছাত্রদলের ডেঙ্গু প্রতি/রোধ ও পরিচ্ছন্নতা অ-ভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মধুপুর সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের  কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক। এ সময় মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র দলের  যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নয়ন ইসলাম, নাজমুল ইসলাম ও মেরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin