রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ভৈরব নদীতে বিজিবির পোনা মাছ অ/বমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

​আজিজুল ইসলামঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদরের উদ্যোগে ভৈরব নদীতে জনস্বার্থে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

​১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০:০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।

​প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, “দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সর্বদা বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জনগণ এবং বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin