রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময়, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং একাডেমিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষক ক্লাবের পুনরায় উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পাঠদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষক-কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কও একটি সুন্দর একাডেমিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করি, শিক্ষক ক্লাবটি শিক্ষকদের পারস্পরিক মতবিনিময়, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের মানসিক বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের জন্য ক্লাবটিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে গড়ে তোলা হবে। তিনি ক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ক্লাবটি চালু হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin