রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

‎পাইকগাছায় গাঁজাসহ মা-দক ব্যবসায়ী আট-ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

‎​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

‎​খুলনার পাইকগাছায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত থানা সংলগ্ন কপোতাক্ষ মার্কেটের নিচতলায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকাসহ চয়ন ঘোষ (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
‎​আজ রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক চয়ন ঘোষ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্য ঘোষের ছেলে। চায়ের দোকান পরিচালনার আড়ালে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল হোসেনের দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান চালায়। চায়ের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকা জব্দ করা হয়।
‎​অভিযান পরিচালনার সময় পাইকগাছা পৌরসভা বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ষোল আনা সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল জানান, এ ঘটনায় জব্দকৃত আলামতের তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin