নীলফামারীঃঃ নীলফামারী জেলায় ১৩ সেপ্টেম্বর রোজ রোববার সার্কিট হাউসে বিএনপির জেলা নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর সভাপতিত্বে আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভার প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন ,‘আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোন বাধাই আমাদেরকে প্রতিহত করতে পারবে না।’
বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে হবে , দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ড গুলো সকলে মিলে জনসাধারণের মুখে মুখে উপস্থাপন করতে হবে এবং তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে আমরা সবাই একই সুরে দলের সাংগঠনিক উন্নয়ন কর্মকাণ্ড গুলো মিলেমিশে উপস্থাপন করবো।
এভাবেই পথ চললে আমরা সাধারণ মানুষের উপর আস্থা রাখতে পারবো,
দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণ ও সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাজনৈতিক চক্রান্ত মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব মানুষকে নিয়ে পথ চলার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
যারা আমাদের রাজনীতিতে, আমাদের উপর বিশ্বাস করে, সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। যারা কোন প্রতিকুল পরিবেশে আত্মসমর্পণ করে না বা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না সে সমস্ত লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে।’
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।