রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার তরবিয়তী নৌ সফর অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

তরিকুল ইসলাম তরুন | কুমিল্লা থেকে

খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে একদিনের তরবিয়তী নৌ সফর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় গৌরীপুর থেকে যাত্রা শুরু করে নৌ সফরটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্বপ্নদ্বীপে গিয়ে শেষ হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি সৈয়দ জাহিদুল ইসলাম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, কুমিল্লা মহানগর সভাপতি এবং কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ এবং খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাদের জামাল বলেন, “আজকের এই নৌ সফর কেবল আনন্দভ্রমণ নয়; এটি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচিও।” তিনি উপস্থিত প্রায় ৭০ জন কর্মীর মাঝে ২০টি প্রশ্নোত্তর সম্বলিত প্রশিক্ষণ শিট বিতরণ করেন এবং প্রশ্নোত্তরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

দিনব্যাপী প্রশিক্ষণ, আলোচনা ও কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে তরবিয়তী নৌ সফরটি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin