রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

এনসিপির মুলাদী উপজেলার আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার জুয়েলকে চান নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বরিশালের মুলাদী উপজেলা শাখার আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খানকে
দেখতে চেয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান একজন শিক্ষিত, দক্ষ ও সংগঠক হিসেবে উপজেলার সর্বত্র তার ব্যাপক পরিচিতি রয়েছে। যেকারণে দলকে আরও সুসংগঠিত করতে তিনি (জুয়েল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

অপরদিকে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান বলেছেন, মুলাদী উপজেলাকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা এবং ন্যায়ের পক্ষে কাজ করাই আমার অন্যতম লক্ষ্য। মানুষের অধিকার ও কল্যাণকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে দেশ ও জাতির কাছে একটি শক্তিশালী, জনবান্ধব ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও ঐক্যের সাথে সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ এবং মুলাদীর উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তরুণ ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে মুলাদী উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খানকে উপজেলা আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের কাছে জোর দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin