রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সুজানগরে ডেঙ্গু প্রতি/রোধ ও পরিচ্ছন্নতা অভি/যানের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ সারা দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পরপরই পাবনার সুজানগরে ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে এম সেলিম রেজা হাবিব। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুপ্রভা রানী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ বিএম তৌফিক হাসান, উপজেলা বিএনপির সাবেক সেক্রটারী হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, হারুন মন্ডল, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন , তিন মাসব্যাপী এই অভিযানের আওতায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় পাবনার সুজানগরেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতেও নেওয়া হবে নানা পদক্ষেপ। এ সময় সকলকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি এই অভিযানকে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। টানা তিন মাসের এই কর্মসূচির ফলে মশার উপদ্রব কমার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝেও কাঙ্ক্ষিত সচেতনতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমপি সেলিম রেজা হাবিব। শেষে সুজানগর পৌরসভার আয়োজনে পৌর শহরের মহিলা কলেজের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে এম সেলিম রেজা হাবিব। এ সময় ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল হক , পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান খান,বাজার পরিদর্শক মোতালেব হোসেন, কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, সড়ক বাতি পরিদর্শক নজরুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সুজানগর (পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin