রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

‎পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অ/ভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

‎
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর খুলনার পাইকগাছায়ও এ অভিযানের কার্যক্রম শুরু হয়েছে।
‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি শুরু করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুলহক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি (অপারেশন) মোঃ জুলফিকার আলী,পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সারাদেশে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
‎অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

‎১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান ও এ অভিযান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

‎স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার ও পাইকগাছা পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ ৩২০ পিচ ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেন।

‎এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গা পরিস্কার ও পরিছন্ন অভিযান চলে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, পৌসভার নির্বাহ কর্মকর্তা লালু সরদার সহ সাংবাদিক, চিকিসক, নার্স ও কর্মচারীরা এতে অংশ নেন।

‎

‎

‎প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

‎

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin