রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃপ্রেমের টানে বাংলাদেশে এসেছে চীনা যুবক জিয়াং (৩৫)। ধর্ম পাল্টিয়ে জান্নাতুল ইসলাম ইভা নামের তরুণীকে বিয়ে করেছেন তিনি। ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদার মেয়ে।
জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

জান্নাতুল ইসলাম ইভা জানিয়েছেন, ২০২৪ সালে মোবাইল ফোন ক্রয়ের জন্য তিনি ঢাকায় বসুন্ধরা গিয়েছিলেন। সেখানে তিনজন চীনা নাগরিকের সাথে তার পরিচয় হয়। মার্কেটে একসময় তাদের সাথে কফি খাওয়ার আড্ডায় মোবাইল ফোনের মাধ্যমে জিয়াং এর সাথে তারা ইভাকে পরিচয় করিয়ে দেয়। এরপর জিয়াং এর সাথে তার (ইভা) চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকাতে আসেন। ওইদিনই তার সাথে ইভার প্রথম দেখা হয়। পরেরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারী পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন জিয়াং। পরে রেজিস্ট্রি কাবিনমূলে ইভার সাথে জিয়াং এর বিয়ে হয়।

ইভা আরও জানিয়েছেন, অতিসম্প্রতি ঢাকা থেকে জিয়াংকে সাথে নিয়ে তিনি (ইভা) গ্রামের বাড়ি বাকেরগঞ্জে আসেন। পরে ১০ সেপ্টেম্বর তাদের গায়ে হলুদের পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

ইভা নিজের অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় অনুষ্ঠান করার। তাই গ্রামে এসে আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। জিয়াং আমাকে অনেক ভালোবাসেন। স্বামী হিসেবে তার প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

ইভা বলেন, ওর ভাষা আমি অল্প অল্প বুঝি, আর বাকিটা অ্যাপসের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে এবং আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছেন।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানিয়েছেন, ইউ চ্যাটিংয়ের সম্পর্কের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন এবং বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে চীনে নিয়ে যাবেন।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসেরও বেশি হয়েছে জিয়াং বাংলাদেশে এসেছে। আমার মেয়ের পাসপোর্ট বানানো কমপ্লিট। কিছুদিন পরেই আমার মেয়ে ইভাকে নিয়ে সে (জিয়াং) চীনে ফিরে যাবেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, চীনা নাগরিক জিয়াং সম্পর্কে তারা অবগত নয়। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন কিনা এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin