
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন খাজার ছেলে প্রকৌশলী সৈয়দ মশিউর রব্বানী আপেল।
নব-নির্বাচিত এ নেতৃত্বের হাত ধরে দল আরও সু-সংগঠিত, শক্তিশালী ও ত্যাগের মহিমায় গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
নব-নির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, "নেতৃত্ব কেবল কোনো পদের নাম নয়, এটি জনগণের কল্যাণ ও দলের প্রতি এক মহান দায়িত্ব ও আমানত।"
সৈয়দ মশিউর রব্বানী আপেল দলের সবস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন এই কমিটির মাধ্যমে রাজনৈতিক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সকলের।