রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নৌকাডুবির পর ভারতীয় ভূখণ্ডে ভেসে যান ১০ জন, উ-দ্ধার করলো বিএসএফ। রাতেই তাদের ফেরত দিবেন। ১ জন এখনও নি-খোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ভারতীয় সীমান্ত এলাকায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ীর নৌ পুলিশ ফাড়ীর ডিউটি অফিসার জীবন রায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ১১ বা ১২ জনের একটি দল ডিঙি নৌকায় জহরপুর ক্যাম্প ও নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার দিকে যাচ্ছিল।

পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতার কেটে উদ্ধার হন। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, নৌকায় থাকা বাকি ১০ বা ১১ জন নদীর স্রোতে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান। পরে বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। তিনি আরও জানান, নৌকাটিতে নারী, পুরুষ ও শিশুও ছিলেন বলে জানা গেছে।

গোদাগাড়ীর নৌ পুলিশ ফাড়ীর ডিউটি অফিসার জীবন রায় জানান, শনিবার সাড়ে ৫ টার দিকে একটি ডিঙ্গি নৌকা ১০/১১ জন যাত্রী নিয়ে নারায়ন পুর বাখরপুর ঘাট থেকে জোহরপুর যাচ্ছিল। ছাড়ার পর ডুবে যায়। এসময় ভারতীয় বিএসএফ ১০ জনকে জীবিত উদ্ধার করেন। ১ জন নিখোঁজ রয়েছেন। রাতেই তাদেরকে বিজিবি মাধ্যমে ফেরত দিবেন বলে জানান এ ডিউটি অফিসার।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিএসএফের পক্ষ থেকে ১০ জনকে উদ্ধারের বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিছু সময়ের মধ্যে নিয়ে আসা হবে ইনশাল্লাহ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin