
হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী টেংরা উচ্চ বিদ্যালয়, এখন কলেজ শাখায় উন্নীত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ। কলেজ শাখা চালুর মধ্য দিয়ে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
টেংরা টিলার ইতিহাস ঐতিহ্য সুপ্রাচীন। পাহাড় টিলার সংমিশ্রণে গ্রামটির ভূপ্রকৃতিও মানুষের হৃদয় কারে। ১৯৬৫ সালে স্থাপিত টেংরা উচ্চ বিদ্যালয় তার ধারাবাহিক সাফল্য কৃতিত্বের সাথে বজায় রেখে আসছে। নানা প্রতিকুলতার মধ্যে ও দোয়ারাবাজার উপজেলার সবকটি বিদ্যাপীট থেকে টেংরা উচ্চ বিদ্যালয়ের এসএসসির রেজাল্ট বরাবরই সেরা ছিল।
সেই ধারা বাহিকতা থেকেই শিক্ষা মন্ত্রনালয় ২৭ আগষ্ট ২০২৬ ইং টেংরা উচ্চ বিদ্যালয়কে কলেজ শাখায় উন্নীত করেন।
প্রাকৃতিক সৌন্দর্যঘেরা মনোরম পরিবেশে গড়ে ওঠা টেংরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসটির দক্ষিণে পাশে রয়েছে সুবিশাল এলাকা জোরে প্রাচিনতম টেংরা গ্যাস ফিল্ড, খেলার মাঠ। উত্তর পাশে পাহাড় টিলার সংমিশ্রণ ও সমতল ভূমি নিয়ে বিশাল কলেজ ক্যাম্পাস। খোলামেলা পরিবেশ, সুন্দর প্রাকৃতিক আবহ এবং শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আগ্রহী করে তুলছে। ফলে নতুন কলেজ শাখাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন স্বপ্ন ও প্রত্যাশা।
স্থানীয়দের মতে, আগে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য এলাকার অনেক শিক্ষার্থীকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো তাদের। টেংরা উচ্চ বিদ্যালয়, কলেজ শাখা চালু হওয়ায় এখন স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
টেংরা উচ্চ বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নীত হওয়ায় উপজেলা ব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে শিক্ষা নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়ছে।
শুধু কলেজ শাখা চালু করলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতি, বিজ্ঞান ও আইসিটি শিক্ষার সুযোগ এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিতে হবে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে টেংরা টিলা কলেজ অল্প সময়ের মধ্যেই এলাকার অন্যতম আকর্ষণীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
মনোরম ক্যাম্পাস, শিক্ষাবান্ধব পরিবেশ ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আস্থা অর্জন করে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
এবিষয়ে জানতে চাইলে টেংরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. জুবায়ের হোসাইন মজুমদার বলেন, টেংরা উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হওয়ার পিছনে অনেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে। সেই পরিশ্রমকে স্বার্থক করতে আমাদের টেংরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বৈশিষ্ট্য তুলে ধরছি। মানবিক শাখার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু হয়েছে। বর্তমানে অনলাইনে টেংরা কলেজে বিজ্ঞান ও মানবিক শাখায় ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম চলছে। দূরের ছাত্রদের জন্য ছাত্রাবাস এর ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয় আমাদের টেংরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ প্রকৃয়া চলমান। ছাত্র ছাত্রীদের জন্য থাকবে অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা। এছাড়াও টেংরা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের স্বপ্নপূরণের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,টেংরাটিলার ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো। এখানে অনেক গুনিজনও রয়েছে।
টেংরা উচ্চ বিদ্যালয়টি আরও আগে কলেজ শাখায় উন্নীত হলে দোয়ারাবাজার উপজেলায় শিক্ষার প্রসার ঘটতো।