রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মাদক, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক বিরোধী, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন, কিশোর গ্যাং প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী মডেল থানার আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলচিড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল।

‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এসব শ্লোগানে বরিশালের গৌরনদী উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীলতা বাড়াতে সচেতনতামূলক সমাবেশে ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা ব্যপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছেন।

ওসি আরও বলেন, গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ আরো পুলিশ সদস্যরা কাজ করছেন। প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে বিট পুলিশিংয়ের কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রামপর্যায়ে।

এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। এজন্য প্রত্যেক গ্রামের সচেতন নাগরিকদের বিট অফিসারদের সবধরনের অপরাধমূলক কর্মকান্ডের পূর্বে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি (ওসি) সকলের প্রতি আহবান করেছেন। অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin