রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

‎মহেশপুরে রাস্তার জমি দ-খল করে পাকা ঘর নির্মাণ করায় ১০ পরিবার অবরুদ্ধ ‘ যে কোন মুহুর্তে র-ক্তক্ষয়ীর সম্ভাবনা “

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ Time View

‎
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

সম্প্রতি চলমান ‎ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাঠপাড়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর নির্মাণ করায় ১০ পরিবার অবরুদ্ধ, যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ীর সংঘর্ষ। বিষয়টি নিয়ে চলছে চরম উক্তেজনা। অভিযুক্ত রুহুল আমিন বহাল তবিয়তে।

তথ্যসুত্রে জানা গেছে ইউপির শংকরপুর মৌজার ৪৭৬ নং দাগের সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর বসতবাড়ি নির্মাণ করায় ওই এলাকায় বসবাসকারি ১০টি পরিবার তাদের চলাচলের পথ হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। এই নিয়ে চলছে চরম উক্তেজনা, ঘটনাটি দ্রত সমাধান না হলে যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ীর সংঘর্ষ।

এবিষয়ে স্বরুপপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার আলীকে অবগত করলে তিনি স্বরজমিনে গিয়ে ঘর নির্মাণে বাধা দিলেও রুহুল আমিন তা উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন ঘর নির্মাণে কাজ। তবে তিনি কোন পেশি শক্তির বলে সরকারি রাস্তার জমি দখল করে ঘর নির্মাণ করছে সে বিষয়ে কোন কিছুই জানা যায়নি। বিয়ষটি নিয়ে এলাকায় চরম উক্তেজনা বিরাজ করছে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সংঘর্ষ হতে পারে। এব্যাপারে উপজেলা ও জেলা প্রশাসনের স্বদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

এঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘটনাটি জানার পর আমরা স্বরজমিনে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি এবং কিশের শক্তিতে ঘর নির্মান করা হচ্ছে তার সঠিক প্রমানাদি ও কাগজ পত্র দেখানোর নির্দেশ দিয়ে এসেছি। কিন্তু তিনি কোনো প্রমানদি এখনো পর্যন্ত দেখাতে পারেনি। এবিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করে অভিযুক্ত রুহুল আমিনের কাছে নোটিশ পাঠিয়িছি। এব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin