রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

গোপালগঞ্জে লু-ট করা মালামাল সহ এক চালক ও ৮০০ পিস ই-য়াবা সহ এক নারী মা/দক ব্যবসায়ীকে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

প্রবাসী যাত্রীদের নিকট চালক সেজে লুট করা বিপুল পরিমান দেশীয় অস্ত্র, বিপুল সংখ্যক মালামাল ও নগদ বেশি বিদেশি মুদ্রাসহ এবং ৮০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং এ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান যে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। আলামিন শেখ (৩১), পিতা- মোঃ কালাম শেখ, মাতা- চায়না বেগম ওরফে চানো, সাং- পূর্ব মহারাজপুর, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ’কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম ১০/০৯/২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে দেশীয় অস্ত্র হিসাবে ০১টি ছোরা (চাইনিজ কুড়াল), ০২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়াও আসামীর কাছ থেকে ১৫টি বিভিন্ন ব্যান্ডের ও মডেলের এন্ড্রয়েড ফোন, ০৩টি বিভিন্ন মডেলের আইফোন, ০৪টি বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন মডেলের ট্যাব, ০৭টি বিভিন্ন ব্যান্ডের বাটন ফোন, ১০টি বিভিন্ন ব্যান্ডের হাতঘড়ি, ১১টি বিভিন্ন আকৃতির মানিব্যাগ, ৭৭টি বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের মুদ্রার নোট, বাংলাদেশী মুদ্রায় নগদ ১,৭৯,০০০/- (এক লক্ষ ঊনআশি হাজার) টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিমান বন্দর এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই করেছে। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা এবং মাদকসহ সর্বমোট ০৬টি মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও মুকসুদপুরে পৃথক অভিযানে মাকসুদা (৪৫), পিতা- মৃত আমির কাজী, স্বামী- আবু বক্কর, সাং- হরিশ্চর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস দল বিকাল পৌনে ৬ টার দিকে ঘটনাস্থল মুকসুদপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে, টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বলে জানান। গ্রেপ্তারকৃত আসামী মাকসুদা (৪৫) এর নিকট থেকে ০৪ (চার)টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে মোড়ানো প্রতিটি পলিপ্যাকে ২০০ (দুইশত) করে সর্বমোট (৪ x ২০০) = ৮০০ (আটশত) পিস কমলা রংয়ের অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ওজন ৮০ (আশি) গ্রাম (ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপকৃত) যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এর পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, জেলায় বিভিন্ন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin