রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মহেশপুর পুলিশের অভিযানে সা/জাপ্রাপ্ত আ/সামি সহ গ্রে/প্তার-২জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর +ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহেশপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এএসআই মোঃ সাহিদুর রহমানের নেতৃত্বে মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় সিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ মিজানুর রহমানকে (৪৬) তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সিআর সাজা-৪৮/১৯ এবং এসসি-৮৬১/১৯ নম্বর মামলা রয়েছে।

এর আগে গত বুধবার পৃথক আরেকটি অভিযানে এএসআই মোঃ শরিফুর রহমানের নেতৃত্বে কৃষ্ণচন্দ্রপুর এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত মামলার সঙ্গে জড়িত মো. রানাকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। সে কৃষ্ণচন্দ্রপুর মোঃ মসিয়ারের ছেলে এবং তার বিরুদ্ধে মহেশ জিআর-১৪৬/২৬ নম্বর মামলা রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেপ্তার উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin