রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পি-টিয়ে টাকা ও ভ্যান ছি-নতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে নেপিয়ার ঘাস বিক্রি করে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে টাকা ও ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ৮ই সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার তালিমগঞ্জ নামক এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত জাহাঙ্গীর আলম উপজেলার উঁচা বালুয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত প্রধান যুবকের নাম মেহেদী হাসান, সে তালিমগঞ্জের তিলকপাড়া গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় তিন মাস আগে উঁচা বালুয়া এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়ির গেটের সামনে অটো গাড়ি রেখে মাদক সেবন করছিলেন মেহেদী হাসান। বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী তাকে সেখানে গাড়ি রাখতে এবং মাদক সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান জাহাঙ্গীর আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর আলম ওই যুবককে চড়-থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেন।এই ঘটনার জেরে গত ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার জাহাঙ্গীর আলম উপজেলার মুসলিম বাজার হাট থেকে নেপিয়ার ঘাস বিক্রি করে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে তালিমগঞ্জ নামক স্থানে পৌঁছালে মেহেদী হাসান ও তার দলবল জাহাঙ্গীর আলমের পথরোধ করে। তারা তাকে চলন্ত ভ্যান থেকে ফেলে দিয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে জাহাঙ্গীর আলম সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।আহত জাহাঙ্গীর আলম জানান, হামলার পর মেহেদী ও তার সহযোগীরা ঘাস বিক্রির নগদ ১১ হাজার ২৫ টাকা এবং তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
এই বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন মুঠো ফোনে বলেন, আমি নতুন এসেছি এখন কিছু বলতে পারব না তবে পরে খোঁজ নিয়ে আপনাকে তথ্য দিতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin