রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

তেঁতুলিয়ায় পুড়ি/য়ে ধ্বং/স করা হলো আড়াই হাজার দলিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘ কয়েক বছর ধরে জমে থাকা প্রায় ২ হাজার ৫০০ দলিল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়া উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা সাব রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দীন, অফিসের অন্যান্য কর্মচারীগণ, নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ নম্বর থেকে ২০২২ সালের ২৬৪৯ নম্বর দলিল পর্যন্ত দাবিবিহীন সমুদয় মূল দলিল (অছিয়ত ও উইল দলিল ব্যতীত) বিনষ্ট বা ধ্বংস করার গণবিজ্ঞপ্তি জারি করা হয়। দাবিবিহীন মূল দলিল ছিলেন ৩হাজার ১৫০টি এরমধ্যে মূল রশিদ জমা প্রদান সাপেক্ষে ফেরত গ্রহন ৬৫০টি দলিল, ধ্বংস করা হয়েছে ২ হাজার ৫০০টি দলিল।

উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে তা আইন অনুসারে ধ্বংস করার বিধান রয়েছে। নিয়ম মেনে বিজ্ঞপ্তিতে জারিকৃত ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি হওয়া দাবিবিহীন এসব দলিলগুলো ধ্বংস করা হয়।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin