রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সাংবাদিক পরিচয়ে ইয়া-বা পাচার, ৭৮৪৫ পিচ সহ গ্রে/ফতার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে আনোয়ারা থানাধীন আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে এর সামনের শেডে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার দেখা যায়।

পরে মোটরসাইকেলটির হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল আলম প্রকাশ মুজাহিদকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তি, ইয়াবা ও জব্দ মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin