রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

খাতুনগঞ্জ পুরাতন কাপড় ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ Time View

​পটিয়া প্রতিনিধি।।
সততা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানোর পাশাপাশি সততার নীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া।

​তিনি বলেন, “সততা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খাতুনগঞ্জের পুরাতন কাপড় ব্যবসাকে আরও এগিয়ে নিতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসলামের আলোয় ব্যবসা পরিচালনা করে ক্রেতা ও বিক্রেতার মাঝে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রামে খাতুনগঞ্জ পুরাতন কাপড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের পদার্পণ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফারুক রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নুরুচ্চফা সওদাগর।

​অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনিস সাহেব, আলী আকবর স্বপন, আলী হোসেন, গোলাম মোস্তফা আলভী, সালাউদ্দিন রানা, জালাল উদ্দীন, আবু সাইদ, আবদুল হক, জসিম, মহিউদ্দিন ও রুবেলসহ সংগঠনের অন্যান্য সুবিধাতৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা ব্যবসায়ী সমাজের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার ব্যবসায়িক পরিবেশকে আরও সুদৃঢ় ও সুশৃঙ্খল করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin