রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রাতুল গাজী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ Time View

মোঃ নাঈম মল্লিক,
​ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের পূর্বের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।
​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এই দায়িত্ব প্রদান করা হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে শূন্য পদের জায়গায় পূর্বের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
​ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।​ এ বিষয়ে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝালকাঠি জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সৈয়দ আলী হাসান ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ভাই এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি ভাইয়ের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আমার ওপর যে আস্থা তারা রেখেছেন, আমি তা জীবন দিয়ে হলেও বজায় রাখার চেষ্টা করব।
​নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।
​সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমি সবার সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
​দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin