রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ড (প্রভাকরদী) এলাকায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের মধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এলেও মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মুন্সী আলোচিত মুখ হিসেবে উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন আব্দুল কাইয়ুম মুন্সী। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় থাকায় নির্বাচনে অংশ নিলে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন।

এদিকে, পৌর নির্বাচন ঘিরে ২নং (প্রভাকরদী) ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরো বেশি দৃশ্যমান হবে বলে স্থানীয় পৌর ভোটারদের ধারণা।

নির্বাচনী প্রচার- প্রচারণায় নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে আব্দুল কাইয়ুম মুন্সী বলেন, “সর্বস্তরের জনগণের অধিকার
আদায়ের সংগ্রামকে জোরদার ও মাদকমুক্ত সমাজ গঠন করাই আমার একমাত্র লক্ষ্য। মুকসুদপুর পৌরসভার অবহেলিত ২ নং (প্রভাকরদী) ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সামাজিক উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে রেখে ওয়ার্ডের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।

আসন্ন পৌর নির্বাচনে জনগণের সেবায় নিজেকে পূর্ণাঙ্গভাবে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি ২ নং (প্রভাকরদী) ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট প্রার্থনা করেছেন। স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ইতোমধ্যেই তাঁর প্রচারণায় ব্যাপক উৎসাহ প্রকাশ করছেন।

মুকসুদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইউম মুন্সী মরহুম মতিউর রহমান মুন্সীর সুযোগ্য পুত্র। আব্দুল কাইয়ুম মুন্সী দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলেন ২ নং ওয়ার্ডের অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সেক্টরে ব্যাপক উন্নয়ন সহ মাদক মুক্ত সমাজ গঠনে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন ২ নং (প্রভাকরদী) ওয়ার্ডের সাধারণ ভোটাররা সহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin