রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ময়মনসিংহে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেন ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা,ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ে ক্লাশ নিয়ে শিক্ষার মান যাচাই করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের চুড়খাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনের সময় তিনি এ ক্লাস নেন।

বিদ্যালয়ে গিয়ে ইউএনও প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে দ্বিতীয়- তৃতীয় ও চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে ইংরেজী,গণিতসহ বিভিন্ন বিষয়ে পড়ান। হঠাৎ ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ইউএনও স্যার আমাদের গণিতের ক্লাস নিয়েছেন। তিনি আমাদের নিয়মিত স্কুলে আসতে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছেন। স্যারের কাছ থেকে ক্লাস করতে আমাদের খুব ভালো লেগেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না বলেন, ইউএনও স্যার ভাবখালী ইউনিয়নের চলমান রাস্তা উন্নয়ন কাজের গুনগত মান যাচাই করতে এসেছিলেন,পরে তিনি ভাবখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। ভাবখালী ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় একসাথে। ইউনিয়ন পরিষদ থেকে হঠাৎ করেই স্যার বিদ্যালয়ে এসে আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি একটি শ্রেণির ক্লাসও নেন।স্যারের এমন উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।

ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন,
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম স্তর যা প্রাক-প্রাথমিক শিক্ষার পরে এবং মাধ্যমিক শিক্ষার পূর্বে শুরু হয়। তাই একজন শিক্ষার্থী যেনো শিক্ষার প্রথম স্তর থেকেই মেধাবী হয়ে উঠতে পারে সেজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন জরুরী। তাই সময় ও সুযোগ পেলেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নিই। আমারও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল। আজ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর সুযোগ পেয়ে ভালো লেগেছে। ভাবখালী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকান্ডের সচ্ছতা যাচাই করতে গিয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের একটি ক্লাস নেওয়ার সুযোগ হয়। শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে সময় কাটানো এবং পড়ানোর অভিজ্ঞতা আমার জন্যও আনন্দের।

ইউএনওর এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলে জানান শিক্ষক-অভিভাবকেরা। বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং পাঠদানে অংশ নেওয়াকে তারা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

একই দিনে উপজেলা নির্বাহী অফিসার স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জন প্রশাসনকে জনকল্যাণে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে ভাবখালী ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin