রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নিম্নমানের লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জ-রিমানা করলেন ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে লাইসেন্স বিহীন ফ্যাক্টরীতে নিম্নমানের গো খাদ্য তৈরি এবং বিক্রি করার অপরাধে
ফ্যাক্টরি মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত গেইন ফিড লিমিটেড নামক ফ্যাক্টরিতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

অভিযুক্ত ফ্যাক্টরি মালিক
দীর্ঘদিন লাইসেন্স বিহীন ফ্যাক্টরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য তৈরি করছিলেন। মৎসখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ধারা লঙ্খন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক হাবিবুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান,
সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ,অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ ছানোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা সাথে ছিলেন।

সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই আলালপুর এলাকায় গেইন ফিড লিমিটেড নামক পশু খাদ্য তৈরীর কোম্পানি নিম্নমানের পশু খাদ্য তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার আলালপুর এলাকার গেইন ফিড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান অনুমতি (লাইসেন্স) ছাড়া পশুখাদ্য তৈরি করে বিভিন্ন ফিড মিলে বিক্রি করছিল। আর নিম্নমানের সামগ্রী দিয়েও পশুখাদ্য তৈরি করছিল। এ অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আইনি যাবতীয় কাগজপত্র নিশ্চিত করে অনুমতি নিয়ে খাদ্য তৈরি করবেন। ফলে প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin