রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ডিজিএম’র প/দত্যাগ দাবি – উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষো-ভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড মিলের ডিজিএমের পদত্যাগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মিল চত্বরে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ, বৈষম্যহীন কর্মপরিবেশ ও প্রকৃত শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দুর্নীতিগ্রস্থ আমান ফিডের ডিজিএম সালাউদ্দিন আহমেদের পদত্যাগ, দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, স্থায়ী নিয়োগ, কার্ড প্রদান ও বহিরাগত শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধের জোড়ালো দাবি তোলেন সমাবেশে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আল ইমরান বলেন, ডিজিএমের পদত্যাগ এবং বহিরাগত শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবি পূরণ করতে হবে। নইলে শ্রমিকেরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
শ্রমিকদের মুখরিত বিক্ষোভে এ সময় মিলের লোড- আনলোড কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে মিলের স্থবিরতা দেখা দেয় এবং পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ ঘটনায় মিল কতৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিক্ষোভ চলাকালে গণমাধ্যম কর্মীরা আমান ফিড মিলের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাদেরকে বাধা দেওয়া হয়। পরে ফিড মিলের প্রশাসনিক কর্মকর্তা ও ডিজিএম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে কথা বলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin