রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চৌগাছায় টাওয়ার থেকে লাফ দিয়ে যুবকের আ-ত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

​আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের চৌগাছায় মোবাইল টাওয়ারের ওপর থেকে লাফ দিয়ে টিটো (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা পৌর এলাকার ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটো ইছাপুর কলপাড়ার মৃত জামাত আলীর ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে টিটো বাড়ি থেকে বের হয়ে ইছাপুর মসজিদ পাড়ায় আসেন। সেখান থেকে তিনি পুকুর পাড়ের একটি মোবাইল টাওয়ারে উঠতে শুরু করেন। স্থানীয়রা তাকে নেমে আসার আকুতি জানালেও তিনি কারো কথায় সাড়া না দিয়ে টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে নিচে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​স্থানীয় বাসিন্দা হাচানুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার মুহূর্তেই টিটো টাওয়ার থেকে নিচে লাফিয়ে পড়েন।
​সাবেক কাউন্সিলর আনিছুর রহমান জানান, টিটোর পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে ভুগছিল। ভাগ্য ফেরাতে সৌদি আরব গিয়ে এক বছরের মাথায় তাকে ফিরে আসতে হয়, যার ফলে ব্যাংকসহ বিভিন্ন খাতে প্রায় ৫ লাখ টাকার ঋণ তৈরি হয়। তাছাড়া তার মা ক্যানসার আক্রান্ত এবং ছোট ভাই মানসিক ভারসাম্যহীন। অর্থনৈতিক অনটন ও পারিবারিক চাপে সম্প্রতি তার স্ত্রীও দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এসব বহুমুখী মানসিক অশান্তি থেকেই তিনি এই মর্মান্তিক পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
​চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin