রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সুজানগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষ্যে পাবনার সুজানগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বের হওয়া র‌্যলিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন , উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইশা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভিন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন ও আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল বারী প্রমুখ। সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতার অন্যতম ভিত্তি উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। তাই সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, বর্তমান সময়ে সাক্ষরতার সঙ্গে প্রযুক্তি ও জীবনমুখী শিক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।এছাড়াও দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি মানসম্মত ও জীবনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু, বয়স্ক ও শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin