
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে মঙ্গলবার (৮সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানের লক্ষ্য মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
এদিন অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও দু'জন মাদকসেবীকে আটক করা হয়।আটককৃতরা হলেন
মোহনপুরের খোরশেদ আলমের পুত্র
জাহাঙ্গীর আলম, ধোপাপাড়া গ্রামের মৃত ইয়াছিনের পুত্র লিটন শেখ ও শিবপুর হাট এলাকার সোলেমান খানের পুত্র সেলিম রেজা রবি।
আটককৃত একজনকে ৪ মাস ও বাকি ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে। #