রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দা/বীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত প্রায় অকেজো সেতুটির সংযোগ সড়ক নির্মানের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে শত শত মানুষ সন্ধ্যা নদীর শাখা নদীতে নির্মিত ধামুড়ার সেতুটির উপরে দাড়িয়ে এ কর্মসুচী পালন করেন। প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন পালনকালে উপস্থিত সাধারন মানুষ দাবী করেন দ্রত সেতুটির সংযোগ সড়ক নির্মান করে জনসাধারনের জন্য উন্মুক্ত দেয়া হোক। মানববন্ধনে উপস্থিত উজিরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল তালুকদার বলেন, ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের কারনে দেড় বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে অথচ মানুষ কষ্ট করে মই দিয়ে জীবনের ঝুকি নিযে চলাচল করছে এ যেন দেখার কেউ নেই! উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক স্বপন মল্লিক বলেন, আমরা সাধারন মানুষ সেতুটির কারনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি জমি নিয়ে বিরোধ থাকলেও প্রসাশন তা দ্রুত মিটিয়ে ফেলতে পারেন অথচ সেতুটি নির্মিত হবার দেড় বছর পার হলেও একটি সংযোগ সড়কের কারনে সেতুটি এখন মরন ফাঁদ উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক সোহাগ খান বলেন, মানুষের উপকারের জন্য নিমিতি সেতুটির পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কারনে সেতুটি কোন কাজে লাগছে না জমি নিযে বিরোধ থাকলেও তা দ্রুত সামাধান করে সেতুটি উন্মুক্ত করার দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ওই এলাকার বাসিন্দা একাধিক নারীরা বলেন, তারা সেতুটি দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছেন সেতুটি উন্মুক্ত হলে ওই সড়ক পথে শোলক, বাটাজোড় সহ বিভিন্ন এলাকায় তারা যাতায়াত করতে পারবেন। এদিকে জমির মালিকানা দাবীকারী আব্দুর রব বলেন , উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের খামখেয়ালীপনার কারনে সেতুটির সংযোগ সড়ক নির্মান কাজে বাধা হয়ে দাড়িয়েছে।তিনি আমাদের পৈতৃক ভিটেমাটি ও কবরস্থান উচ্ছেদ করতে নানা ভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। জমি অধিগ্রহণ ছাড়াই দখলের চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকতা মো. আলী সুজা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে সংযোগ সড়কটি নির্মান কাজ বিলম্বিত হচ্ছে। জমিটি গেজেটে খাস ভুক্ত নয় তাই এই জমিটি খাস বলার কোনো এখতিয়ার নেই। উল্লেখ্য গত কয়েকদিন ধরে সেতুটির সংযোগ সড়ক নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সাধারন মানুষ সংযোগ সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin