রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

ময়মনসিংহে ধূমপান ও তা/মাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন—২০২৬ বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনের আঞ্চলিক কার্যালয়—১ এর সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ময়মনসিংহ জেলা শাখা আয়োজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের বহুল ব্যবহার রোধ, পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আইন কঠোরভাবে প্রয়োগে সংশ্লিষ্ট সকল পক্ষ ও স্টেকহোল্ডারদের একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় আলোচনায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (চঃদাঃ) ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ র্কমর্কতা (চঃদাঃ) অসীম কুমার সাহা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা (চঃদাঃ) দীপক মজুমদার, নাটাব জেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর শামছুল আলম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম খান, নাটাবের প্রেজেক্ট ম্যানেজার মো: ফিরোজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের লাইসেন্স পরিদর্শক মো: ইকতেখায়রুল ইসলাম, নাটাবের প্রোগ্রাম অফিসার মো: রবিউল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, তামাকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও জনস্বাস্থ্য রক্ষা করা এখন সময়ের দাবি। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, বরং তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও তামাকজাত পণ্যের পরোক্ষ ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি আবশ্যক। এই লক্ষ্যে সকল স্টেকহোল্ডার ও স্থানীয় প্রশাসনকে একযোগে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin