রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী SRHR প্রশিক্ষণ অনুষ্ঠিত। দ্যা হাঙ্গার প্রজেক্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ,ঝালকাঠি
পরিবর্তনের রাজনীতি -কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দুরিকরণ প্রকল্পের আওতায়,গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের, ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের
কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুই দিনব্যাপী SRHR প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ আচরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রম, আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময়ে সক্রিয়ভাবে অংশ নেন। প্রশিক্ষকরা কিশোর-কিশোরীদের নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি যেকোনো সমস্যা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা সম্ভব।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে SRHR বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূরীকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে ইতিবাচক মনোভাব তৈরির প্রত্যাশা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজেদের মধ্যে চর্চা করার পাশাপাশি সহপাঠী ও অন্যান্য কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin