রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ত্রিশালের ধানীখোলা ইউনিয়নে এনসিপির কার্যালয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

স্টাফ রিপোর্টারঃ
উৎসব, উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে উদ্বোধন হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইউনিয়ন কার্যালয়।

শনিবার (৫সেপ্টেম্বর) বিকেলে ধাীখোলা বাজারে কার্যালয়টির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

অনুষ্ঠানে এনসিপির ধানীখোলা ইউনিয়ন সমন্বয়ক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। ধানীখোলা ইউনিয়নের গণ মানুষের দীর্ঘদিনের উপেক্ষা দূর করে তাদের উন্নয়নে পাশে থাকবে এনসিপি। আমরা সৎ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব গড়ে তুলতে চাই যারা জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘এ কার্যালয় শুধু একটি দফতর নয়, এটি ধানীখোলা ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও আশার প্রতীক। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাজ করে আমরা ধানীখোলাকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।’

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দেশ ও দলের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহবুব উল আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি সারাদেশে বিস্তার লাভ করতেছে। এনসিপি বিস্তারের ক্ষেত্রে ধানীখোলা ইউনিয়ন কার্যালয় সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল হতে পারে। এই কার্যালয় থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বার্তা ধানীখোলার প্রত্যকটা মানুষের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin