রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

‎পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।

‎খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভা পানি শাখা কার্যালয়ে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ গুরুত্বপূর্ণ এ কর্মশালার আয়োজন করে।

‎উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির, ওয়াটার এইড বাংলাদেশ এর সহকারী পরিচালক এইচআর মিল ফাহমিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

‎উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, থানার এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম কুমার ঘোষ, ওয়াটার এইড বাংলাদেশ এর পলিসি এন্ড এ্যাডভোকেসি লিড ফাইয়াজ উদ্দিন আহমেদ, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা , ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস সহ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎কর্মশালায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র খরা, লবণাক্ততা এবং আকস্মিক বন্যার কারণে আমাদের ঐতিহ্যগত পানি ও স্যানিটেশন কাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার জন্য একটি জরুরি প্রয়োজন। স্থানীয় পর্যায়ে উপযোগী প্রযুক্তি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে হবে।​দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার জন্য ওয়াশ খাতকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা বাধ্যতামূলক। জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থাপনা কে টেকসই ও সময়োপযোগী করতে নীতি-নির্ধারক, স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের একই ছাতার নিচে এনে একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন করার উপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin