রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মান প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

প্রতিটি দাপ্তরিক সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া এবং জনগণের সমস্যা সমাধানই বিএনপির নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য।
হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ এরই প্রমাণ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন,ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ সহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদ সদস্য । এসময় তিনি বলেন-নির্মাণ কাজের মান ভালো হতে হবে। কোন ধরনের অনিয়ম করা যাবে না।

এদিকে নবনির্মানাধীন এই ভূমি অফিস আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষ আরও দ্রুত, সহজ ও আধুনিক উপায়ে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্মাণ কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin