রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মা/দক ও চো/রাচালানি পণ্য আ/টক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

আজিজুল ইসলাম, বেনাপোলঃ ​যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিনব্যাপী বিজিবির একটি বিশেষ টহলদলের পাশাপাশি ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহল দল সীমান্তজুড়ে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি ভারতীয় শাড়ি, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
​এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলা মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin