রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

তানোরে গৃহবধূর ঝু-লন্ত ম-রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে বাড়ির বারান্দা থেকে হাসিনা বিবি (৩৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি)দমদমা গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন সাজ্জাদ হোসেন। পরে কাজের স্থান থেকে প্রয়োজনীয় কিছু নিতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় স্ত্রী হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে হাসিনা বিবির সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়।
সাজ্জাদ হোসেন তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তবে তার মা আলাদাভাবে থাকতেন এবং বাড়ির পাশেই চুল বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
এদিকে হাসিনা বিবির বাবা মতিউর রহমান ও ভাই মিঠুন অভিযোগ করেছেন, তাদের মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin