রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক।

চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মিঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কবীর হোসাইন এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য হুরমুজ আলী ফকির উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ তৈরি করা সম্ভব।

আয়োজকেরা জানান, নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শকে শিশু-কিশোরদের কাছে আরও পরিচিত করে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin