রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

‎পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃ-ত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
‎পাইকগাছায় ডেঙ্গুতে মৃত্যু হওয়া কলেজ শিক্ষক তাপস কুমার মন্ডলের শ্রদ্ধা জানানোর পর ৬ সেপ্টেম্বর রোববার সকালে সৎকার সম্পন্ন করা হয়েছে। তাপস কুমার মন্ডল ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন । তিনি ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল সোয়া ৪ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু পজিটিভ নিয়ে তিনি গত ২৮ আগস্ট শুক্রবার থেকে টানা ৯ দিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। রাত সাড় ৮ টার মরদেহ কলেজে পৌছালে কলেজের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং রোববার সকালে নিজ গ্রাম উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে তার সৎকার কাজ সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। এদিকে সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান সহ কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ।
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin