রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

নলডাঙ্গা পাটুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ১৫ হাজার টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

আজ (০৬ সেপ্টেম্বর) রবিবার আনুমানিক বিকেল ৪:৩০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে আলম স্টোর পরিচালিত একটি মুদিখানার দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আশরাফুল ইসলাম (৩৫) পিং- আলম কবির, সাং- হাপানিয়া,নলডাঙ্গা নাটোর কে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া জব্দকৃত অবৈধ সিরাপ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রয় বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin