রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

পঞ্চগড়ে মানব পা/চার ও অনৈতিক কাজের অভিযোগে আ/টক ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

৬ সেপ্টেম্বর ২০২৬পঞ্চগড়ের বোদা উপজেলায় মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ময়নানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ময়নানদিঘী এলিট পেট্রোল পাম্পসংলগ্ন একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে নারী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল। এর ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় বোদা থানা পুলিশ।

অভিযানে ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো. মামুন ইসলাম (৩০), মোছা. সানজিদা আক্তার (২৫) এবং তাদের সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin